ময়মনসিংহে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি

স্টাফ রিপোর্টার :

‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্ঠা দীপ্তি ‘ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গতকাল ৫ অক্টোবর রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালের ময়মনসিংহ নগরীর টাউন হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মুফিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফ নাহার, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, বিদ্যাময়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী,জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম প্রমূখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *