রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে নগরীর নতুন বাজার রাজবাড়ীর পেছনে মডাস কার্যালয় এবং হরিকিশোর রায় রোডে এই কর্মসূচি পালিত হয়।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী এবং মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক শেখ আমজাদ আলী।
সভাপতিত্ব ও অন্যান্য বক্তা
ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ.কে.এম. মুসা শাহীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী মালেকা পারভীন, সাংবাদিক নজীর আশরাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসকবৃন্দ। আলোচনায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।