ময়মনসিংহে উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ভবন মালিক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত, আধুনিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার লক্ষ্যে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ময়মনসিংহ নগরীর পূর্ত ভবনে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

​তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন রোধ এবং পরিবেশবান্ধব আধুনিক ময়মনসিংহ গড়ে তুলতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রকৌশলী, স্থপতি ও সাধারণ ভবন মালিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আবাসন প্রকল্প পরিচালনা ও ভবন নির্মাণের ক্ষেত্রে সকল আইন ও নিয়ম-নীতি মেনে সুন্দর ও নিরাপদ নগরী গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতিত্ব ও উপস্থিত অতিথিবৃন্দ

​ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহান হোসেন তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • সৈয়দ এমরান সালেহ প্রিন্স — প্রশাসক, জেলা পরিষদ, ময়মনসিংহ।
  • অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ — আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
  • মোহাম্মদ মনিরুল ইসলাম — অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত জোন, ময়মনসিংহ।
  • গোলাম মোহাম্মদ মাসুম প্রধান — অতিরিক্ত জেলা প্রশাসক, ময়মনসিংহ।
  • আলমগীর মাহমুদ আলম — যুগ্ম-আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

​গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস-এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবর্গ নগর পরিকল্পনার নানা চ্যালেঞ্জ, নকশা অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং টেকসই অবকাঠামোগত উন্নয়নে নানা গঠনমূলক পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *