ভিক্টোরিয়া মিশন স্কুলের বার্ষিক আনন্দোৎসব

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া মিশন প্রাইমারি স্কুল, ময়মনসিংহের বার্ষিক আনন্দোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬

আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে নগরীর কাঁচিঝুলি সাহেব কোয়ার্টার এলাকার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

​প্রধান শিক্ষিকার বক্তব্য ও প্রতিষ্ঠানের লক্ষ্য

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভিক্টোরিয়া মিশন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মুন্নী সরকার জানান, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি ১৮৮৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, বিদ্যালয়ের মূল লক্ষ্য হলো একটি সৃজনশীল ও যত্নশীল পরিবেশে সকল শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সাধন এবং বাস্তব জীবনের জন্য প্রকৃত শিক্ষায় প্রস্তুত করে বৈশ্বিক ভাবাপন্ন ও স্থানীয়ভাবে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা।

​অতিথিবৃন্দ ও উপস্থিতি

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ। চেলসিয়া বাড়ৈ সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল কো-অর্ডিনেটর মিসেস মিকা ওঝা, ইন্টার্নাল অডিটর মি. এ্যালেন প্রান্ত অধিকারী, ম্যানেজিং কমিটির সদস্য মি. লিটন ব্যানার্জী, পা. ডেভিড রায়, ম্যানেজার (এম-সিসিইপি) মি. এডিসন বিশ্বাস এবং সাবেক প্রধান শিক্ষিকা মিসেস ইলোস তালুকদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

​আলোচনা পর্ব শেষে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Leave a Comment