বড়পুকুরিয়ায় সব ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, ৮ জেলায় বিভ্রাট

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রফাইল ফটো

প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী।

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সব কটি ইউনিটে উৎপাদন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের আট জেলার বাসিন্দারা বিদ্যুৎ–বিভ্রাট ও লো-ভোল্টেজের কবলে পড়েছেন।

উৎপাদন বন্ধের কারণ

  • প্রথম ইউনিট (১২৫ মেগাওয়াট): গত রোববার রাত সাড়ে আটটার দিকে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে উৎপাদন বন্ধ হয়।
  • তৃতীয় ইউনিট (২৭৫ মেগাওয়াট): এর আগে গত ১৬ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে গর্ভনর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
  • দ্বিতীয় ইউনিট: এই ইউনিটের সংস্কারকাজ ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় পাঁচ বছর ধরে চলমান থাকায় এখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিগগিরই ইউনিটটিতে উৎপাদন শুরুর আশা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *