ফুলবাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)-এর আওতায় দুই দিনব্যাপী কেন্দ্র শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার মডেল মসজিদের হলরুমে ফুলবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ

ফুলবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়।

বক্তাদের দিকনির্দেশনা ও পরামর্শ

অনুষ্ঠানে বক্তারা শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে কেন্দ্র শিক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এর পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করার লক্ষ্যে শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *