শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি ও খেলাধুলা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষার মান অক্ষুণ্ন রেখে ভালো ফলাফল অর্জন করে আসছে।

নতুন ভবন নির্মাণ ও মাঠের দুরাবস্থা

বিদ্যালয়টিতে একটি ঐতিহ্যবাহী ফুটবল মাঠ রয়েছে। তবে গত বছর নতুন দ্বিতল ভবন নির্মাণের সময় মাঠের মাটি অপসারণ ও ভরাটের কাজ সঠিকভাবে না হওয়ায় মাঠের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। ফলে শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসেম্বলি আয়োজন করা সম্ভব হচ্ছে না এবং খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

মাঠ সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মাঠের জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। তাঁদের দাবি, মাঠটি সংস্কার করা হলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *