ফুলবাড়ীতে ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

​সমাবেশের পূর্বে উপজেলা অডিটোরিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সেরার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, ফুলবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. মুনসেফ আলী, সদস্য সচিব আব্দুল হালিম, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. মঈন উদ্দিন মিয়া ও সেলিম মিয়া।

​অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি

​এ সময় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, তাঁতী দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কঠোরহস্তে দমনের দাবি জানান।

Leave a Comment