প্রাথমিক বৃত্তি পরীক্ষা: বাংলায় ভালো করতে ১৩ পরামর্শ

ফাইল ছবি।

পড়াশোনা ডেস্ক।

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই সুযোগ কাজে লাগাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো:

বাংলা বিষয়ে কিছু টিপস

​১. লেখক/কবি পরিচিতি: প্রতিটি গদ্য-পদ্যের যথাক্রমে লেখক পরিচিতি ও কবি পরিচিতি পড়ে নিয়ে অনুশীলন করবে।

​২. এককথায় উত্তর: প্রতিটি অধ্যায় থেকে এককথায় উত্তর দেওয়ার প্রশ্ন তৈরি করে সেগুলো অনুশীলনে রাখবে।

​৩. গুরুত্বপূর্ণ লাইন: গদ্যের গুরুত্বপূর্ণ লাইনগুলো প্রথমে দাগিয়ে নেবে, তারপর পড়বে।

​৪. শব্দ ও বানান: বাংলায় কঠিন ও দুর্বোধ্য শব্দগুলোর বানান, অর্থ, ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করবে।

​৫. ব্যাকরণ অংশ: ব্যাকরণের কঠিন অংশগুলো, যেমন: সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ-পরিবর্তন, এককথায় প্রকাশ, বাক্য সংকোচন, বাগধারা ও প্রবাদ-প্রবচনসহ অন্যান্য বিষয় ভালো করে অনুশীলন করবে।

​৬. ভাব সম্প্রসারণ: ভাব সম্প্রসারণ অংশের কাঠামো বুঝে অনুশীলন করবে।

​৭. যতিচিহ্ন: বিরাম চিহ্ন (যতিচিহ্ন) ব্যবহারের নিয়ম ভালোভাবে বুঝে অনুশীলন করবে।

​৮. লিখিত অংশ: লিখিত অংশের জন্য নিজের মনের ভাব গুছিয়ে লেখায় অভ্যস্ত হতে হবে।

​৯. প্রস্তুতিমূলক পরীক্ষা: নিজেকে যাচাই করার জন্য প্রস্তুতিমূলক বা মডেল পরীক্ষায় অংশ নিতে পারো।

​১০. সময় ব্যবস্থাপনা: পরীক্ষায় সঠিক সময়ে সব প্রশ্নের উত্তর শেষ করার জন্য সময় ব্যবস্থাপনার অনুশীলন করবে।

​১১. পড়ালেখায় মনোযোগ: প্রতিদিনের পড়ালেখায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত।

​১২. খাবার ও ঘুম: নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা উচিত।

​১৩. ইতিবাচক মনোভাব: যেকোনো কঠিন পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *