পূর্বাচলে বসছে ৪ থানা, ৬ ফাঁড়ি ও ৪১ পুলিশ বক্স

পূর্বাচল। ফাইল ছবি।
নজরুল ইসলাম। ঢাকা।
পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি পূর্বাচল শহরের আইনশৃঙ্খলা রক্ষার জন্য ৪টি থানা, ৬টি ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্স চালু করতে জনবল চেয়ে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছে।
নিরাপত্তা ও জনদাবি
- ভয় পাচ্ছেন প্লটমালিকেরা: পূর্বাচল নতুন শহরের প্লটমালিকেরা বলছেন, থানা, ফাঁড়ি ও পুলিশ বক্স চালু না হওয়ায় নিরাপত্তার অভাবে তাঁরা সেখানে বাড়ি নির্মাণ করতে ভয় পাচ্ছেন।
- বিশাল এলাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, প্রায় ৬ হাজার ২১৪ একর আয়তনের এই প্রকল্পে ২৬ হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
- বর্তমান অবস্থা: এই এলাকা বর্তমানে ডিএমপির বাড্ডা ও খিলক্ষেত থানা, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এবং গাজীপুর জেলার কালিগঞ্জ থানার অন্তর্গত।
পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রকল্প বিশাল আয়তনের হওয়ায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য থানা, ফাঁড়ি, পুলিশ বক্সসহ অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ শুরু করা জরুরি হয়ে পড়েছে।
