রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

আরও আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহ নগরীর নতুন বাজার বাউন্ডারি রোডস্থ টিউলিপ গার্ডেনের দ্বিতীয় তলায় এ ক্লিনিকের নতুন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন ও অতিথিবৃন্দ
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী এবং গেস্ট অব অনার ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা, ময়মনসিংহের উপ-পরিচালক মো. আলী আমজাদ দপ্তরী এবং মেরী স্টোপস বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর ডা. সাকিব চৌধুরীসহ সংশ্লিষ্ট অনেকে।
আলোচনা, ফিতা কাটা ও দোয়া
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন ঠিকানায় ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সবশেষে ক্লিনিকের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নতুন এই ঠিকানা থেকে স্থানীয়রা আরও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।