ঢাবির ক্লাস চলবে অনলাইনে, শুরুর তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল পর্যায়ের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে আগামীকাল ৩০ নভেম্বর (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকবৃন্দ সংশ্লিষ্ট ডিনদের সাথে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ও হল ত্যাগের নির্দেশ

এছাড়া, ভূমিকম্প ও আফটার শকের (Aftershock) কারণে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, শনিবার (২২ নভেম্বর) রাতে ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে সভায় আগামী ৬ ডিসেম্বর শনিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই কারণে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কারিগরি বিবেচনায় পরদিন রবিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *