জুলাই যোদ্ধাদের’ সঙ্গে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াফাইল ছবি: 

নিজস্ব প্রতিবেদন ঢাকা।

জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি জানান, তাঁরা বিষয়টি দেখছেন এবং উচ্চপর্যায়ে আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে।

​আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং মোদিবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

চেক বিতরণ

​এই আয়োজনে ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদ ৫৮ জন এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে শহীদ ১৯ জনের পরিবারের প্রত্যেককে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে চেক দেওয়া হয়।

সাংবাদিকের প্রশ্নের জবাব

​সাংবাদিকেরা উপদেষ্টার কাছে জানতে চান, গণ-অভ্যুত্থানের সতীর্থরা বলছেন যে সরকার গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে না, তাই পদত্যাগ করা উচিত। এবং যদি প্রতিনিধিত্ব করত, তাহলে ‘জুলাই যোদ্ধাদের’ মার খেতে হতো না।

​জবাবে আসিফ মাহমুদ বলেন, “আমার সতীর্থ জুলাই গণ–অভ্যুথানে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দল থেকে বাংলাদেশের সব মানুষ। আপনি কার কথা বলতেছেন, আমি আসলে স্পষ্ট না।” সাংবাদিক যখন সংসদ ভবনের সামনে আন্দোলনকারী ‘জুলাইয়ে আহতদের’ কথা উল্লেখ করেন, তখন তিনি এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *