জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন। পলক আগে থেকে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *