ঘোড়াঘাটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ

শাহ আলম, ঘোড়াঘাট, দিনাজপুর

দিনাজপুর জেলার ঘোরাঘাটে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স (পি,এল,সি) এর উন্নয়ন সভা এবং মেয়াদ উত্তীর্ন চেক প্রদান।

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (পি,এল,সি) এর গাইবান্ধা জোনের ঘোড়াঘাট সাংগঠনিক অফিসে এক উন্নয়ন সভা ও বীমা গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ কুন্ডু মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এই সাংগঠনিক অফিসে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জোনের জোন প্রধান রুহুল আমিন। এ সময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট সাংগঠনিক অফিসের এ,জি,এম শহীদুল ইসলাম, এ,জি,এম ইব্রাহিম মন্ডল সহ প্রমুখ।

উন্নয়ন সভা শেষে ঘোড়াঘাটের একজন বীমা পলিসি গ্রহণকারীকে তার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১ লাখ ৫৫ হাজার টাকার চেক গ্রাহকের নিকট তুলে দেন প্রধান অতিথি।

এ সময় বি,এম তাহেরা বেগম, রায়হান, ইউ,এম শাহ আলম, ক্যাশিয়ার নুরন নবী সহ সকল বীমা প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *