শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট পৌর শাখার উদ্যোগে ৪, ৫ ও ৯নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঘোড়াঘাট পুরাতন বাজারস্থ বিএনপি কার্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দের উপস্থিতি ও আলোচনা
ঘোড়াঘাট পৌর শ্রমিক দলের আহ্বায়ক সবুজ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব কৌশিক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ রহমান, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ফরিদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত ওয়ার্ড কমিটি
আলোচনা সভা শেষে ৪ ও ৫নং ওয়ার্ডের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়:
- ০৪নং ওয়ার্ড: সভাপতি মো. আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি মো. নূরনবী, সাধারণ সম্পাদক মো. ফরহাদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মজিদ মিয়া নির্বাচিত হয়েছেন।
- ০৫নং ওয়ার্ড: সভাপতি মো. লাবু খান, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শহীদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে রফিক মিয়া নির্বাচিত হয়েছেন।
নবগঠিত এই কমিটির সদস্যদের ঘোড়াঘাট পৌর শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।