গৌরীপুরে মিনিবার ফুটবল ফাইনাল: ১-০ গোলে ডেকুরা একতা জয়ী

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ষোলপাই গ্রামে উৎসবমুখর পরিবেশে ‘ষোলপাই যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ষোলপাই খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ডেকুরা একতা স্পোর্টিং ক্লাব ১–০ গোলের ব্যবধানে হিম্মত নগর এক্সপ্রেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী ও উপস্থিতি

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বদরুজ্জামান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল বারী এবং সাবেক সেনা সদস্য ও সমাজসেবক বদরুল ইসলাম রুয়েল। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুবক্কর সিদ্দিক, শামসুল হক এবং বর্তমান মেম্বার আবু হানিফ উপস্থিত ছিলেন।

আয়োজকবৃন্দের মন্তব্য

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ষোলপাই যুব কল্যাণ সংস্থার সংগঠক শেখ তোফায়েল আহমেদ রুয়েল, মিঠুন সরকার, মো. রাব্বী, মো. হৃদয়, শেখ আওয়াল, শেখ মোস্তফা ও নাজমুল আহসানসহ অনেকে। আয়োজক কমিটির সদস্যরা জানান, এলাকার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং ফুটবলপ্রেমীদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে দিতে প্রতি বছর এই ধরণের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

খেলাটি উপভোগ করতে মাঠের চারদিকে বিপুল সংখ্যক ফুটবল অনুরাগী দর্শক ভিড় জমান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *