গুমকাণ্ডে সহযোগী: সিআইডি’র অ্যাডিশনাল এসপি মশিউর রহমান গ্রেপ্তার

র‌্যাব-১১ এ থাকাকালীন আলেপ উদ্দিনের অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুমকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী সিআইডি’র অ্যাডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে কর্মরত অবস্থায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, অ্যাডিশনাল এসপি মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে।

আলেপ উদ্দিনের সহযোগী

জানা যায়, মশিউর রহমান একসময় আলেপ উদ্দিনের সঙ্গে র‍্যাব-১১ এ কর্মরত ছিলেন। র‍্যাব-১১ এ থাকাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছিলেন আলেপ। আলেপের এসব অবৈধ কর্মকাণ্ডে অ্যাডিশনাল এসপি মশিউর অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও মরিয়া ছিলেন আলেপ উদ্দিন। সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *