খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া–সম্পর্কিত বিস্তারিত তথ্য ২৯ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার সময়সূচি

​খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে:

তারিখইউনিটস্কুলের ডিসিপ্লিন
১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)এ ইউনিটবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিন
বি ইউনিটজীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিন
১৯ ডিসেম্বর (শুক্রবার)সি ইউনিটকলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিন
ডি ইউনিটব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *