ময়মনসিংহ

আনন্দ মোহন কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্লাস ও গাছের চারা বিতরণ

f X

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ শুভেচ্ছা ক্লাসের আয়োজন করা হয়।

​অতিথিদের দিকনির্দেশনা ও শুভেচ্ছা

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এ কে এম সামসুজ্জামান। তিনি শিক্ষার্থীদের কলেজের শৃঙ্খলা বজায় রেখে উচ্চশিক্ষার প্রস্তুতি গ্রহণ এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোশারফ হোসেন।

​পরিচালনা কমিটি ও ছাত্রনেতৃবৃন্দের উপস্থিতি

​শুভেচ্ছা ক্লাস পরিচালনা কমিটির আহ্বায়ক এম মোশারফ হোসেন এবং প্রভাষক মোঃ মেজবাহ উদ্দিন-এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

​বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সভাপতি উজ্জতুল খান, সাধারণ সম্পাদক মোস্তাক সারোয়ার, সহ-সভাপতি তৌহিদ জামান বিজয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ ফারুকসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

​সমগ্র অনুষ্ঠানটির সাবলীল সঞ্চালনায় ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক আফিয়া মুবাশশিরা এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এসএম আলমাস হোসেন।

​বৃক্ষরোপণে উৎসাহ ও চারা বিতরণ

​পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুভেচ্ছা ক্লাসের সমাপনী পর্বে এক ব্যতিক্রমী লটারির আয়োজন করা হয়। লটারিতে বিজয়ী একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আনন্দের সাথে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক নতুন ভর্তিকৃত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।