সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির ক্রীড়া উৎসব সম্পন্ন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিবরণ

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোহাম্মদ আবদুস সাত্তার বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও একাডেমির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মো. সৌরভ ও প্রকাশ চন্দ্র দাস। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *