সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজে শিরাবরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

৬১ জনকে শিরাবরণ এবং ৫৯ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান

মতিউল আলম

ময়মনসিংহ

ময়মনসিংহের সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজের শিরাবরণ (Capping), নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান জাকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভাটিকাশর পাদ্রী মিশনের আমা আচিক রাসং মিউজিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রভিন্সিয়াল সিস্টার মেরী জসিন্তা এস এস এম আই এবং ফাদার সিমন হাচ্ছা। নার্সিং কলেজের অধ্যক্ষ সিস্টার দোলিনা দ্রং (লিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা

এই অনুষ্ঠানে মোট ৬১ জন শিক্ষার্থীকে শিরাবরণ করা হয়। এর মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি ৭ম ব্যাচের ৬১ জন এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ৪র্থ ব্যাচের ১৬ জন ছিলেন।

এছাড়াও, পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ৫ম ব্যাচের ৩০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের ৪ জন এবং ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্সের ৫৯ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, গান ও নৃত্য পরিবেশিত হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৮ই জানুয়ারি মাত্র ৩০ জন শিক্ষার্থী নিয়ে নার্সিং কলেজটি স্থাপিত হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৬৬ জন

অনুষ্ঠানে কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার মেরী রানী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মতিউল আলম সহ কলেজের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *