সাকিবের সঙ্গে মোস্তাফিজ, লিটনও—এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের আরও যাঁরা

সাকিব, মোস্তাফিজ ও লিটন আছেন এসএ টোয়েন্টির নিলামে।

খেলা ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৫

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস আছেন এই তালিকায়। ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের নিলাম হবে।

নিলামে তোলা হবে মোট ৫৪১ জন ক্রিকেটারকে। সাকিব, মোস্তাফিজ, লিটন ছাড়া বাকি ১১ জন বাংলাদেশি ক্রিকেটার হলেন—তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিলামে নাম লিখিয়েছেন ৪৩ বছর বয়সী ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। চলতি বছর প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন অ্যান্ডারসন। টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। এরপর তিনি দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়েও তিন ম্যাচ খেলেন অ্যান্ডারসন।

মোট ২৪১ জন বিদেশি খেলোয়াড় নিলামে উঠবেন, তবে সর্বোচ্চ বিক্রি হবেন ২৫ জন। অন্যদিকে নিলামে ৫৯টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩০০ জন প্রোটিয়া ক্রিকেটার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *