সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের কন্যার সুস্থতা কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের চার মাস বয়সী কন্যাসন্তান আনতা শাফি-র রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেলে উপজেলার এনসিপি কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও আরোগ্য প্রার্থনা
আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত সবাই শিশুটির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে মোনাজাত করেন।
দোয়া ও আরোগ্য প্রার্থনা
আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত সবাই শিশুটির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে মোনাজাত করেন। অংশগ্রহণকারীরা তাঁদের বক্তব্যে বলেন, অসুস্থ শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে মা-বাবার সান্নিধ্যে বেড়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছেন তাঁরা।
উপস্থিত নেতৃবৃন্দ
দোয়া মাহফিলে ফুলবাড়ী উপজেলা এনসিপি, জাতীয় যুব শক্তি, ছাত্রশক্তি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
