শ্যামল বাংলা

আলেয়া মান্নান

​সোনালি ধান সবুজ মাঠে,

কৃষাণের মুখে হাসি ফোটে।

রাখাল মাঠে বাজায় বাঁশি,

বাংলা আমি খুব ভালোবাসি।

​নদীর বুকে জেলে ভাই,

তাদের কণ্ঠে শুনতে পাই।

ভাটিয়ালি গান গায়,

আহারে কী মায়ায়!

​শ্যামল সবুজ গাছের ডালে,

পাখিরা সব দলে দলে।

মিষ্টি রোদ্দুর সকাল বেলা,

আলো-ছায়া হাসির খেলা।

​শস্য-শ্যামল সবুজ দেশে,

গাঁয়ের বধূ আউলা চুলে।

হাতে কলসি নদীর কূলে,

মনের সুখে জল তোলে।

​মালি চলে কুসুমবাগে,

নতুন ফুলের কুঁড়ি জাগে।

ঝিকিমিকি ভোরের আলো,

শীতের সকালে লাগে ভালো।