যুব উন্নয়নের ই-লার্নিং কোর্সের চতুর্থ ব্যাচ শুরু

ময়মনসিংহ জেলায় যুব ক্রীড়া মন্ত্রণালয় অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ময়মনসিংহ শাখায় অনলাইন শিক্ষা কার্যক্রম সারাদেশের ন্যায় ময়মনসিংহে চরপাড়া শাখার উদ্ধোধন করা হয়।ছবি

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ জেলায় যুব ক্রীড়া মন্ত্রণালয় অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ময়মনসিংহ শাখায় অনলাইন শিক্ষা কার্যক্রম সারাদেশের ন্যায় ৫ অক্টোবর রোববার সকালে ময়মনসিংহ নগরীর চরপাড়া শাখার উদ্ধোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ ব্যাচের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মাহবুবুল আলম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মানিকহার রহমান।

এসসয় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড.গাজী মোঃ সাইফুজ্জামান (গ্রেড-১),যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার যুগ্ম সচিব মোঃ আবুল হাসান ও ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম ।অনুষ্ঠান চলাকালে যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ ময়মনসিংহ থেকে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভাগীয় প্রধান আশিকুর রহমান,কোর্ডিনেটর মোঃ রনি মাহবুব, আ্য-কোর্ডিনেটর মোঃ মতিউর রহমান,ওয়ের ডিজাইন ট্রেইনার মোঃ আমরান হাসান প্রমূখ। এ ব্যাচে ভর্তির লক্ষ্যে ৯২,৭৬৩ জন প্রার্থী অনলাইনে আবেদন করে। আবেদনকৃত প্রার্থীর মধ্য থেকে ৪০,৭৫৮ জন যোগ্য আবেদনকারী ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়। পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে দেশের ৪৮টি জেলায় মোট ৩৬০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। প্রশিক্ষণার্থীদের দৈনিক ৮ঘন্টা করে ৩ মাস ব্যাপী মোট ৬০০ ঘন্টার প্রশিক্ষণ প্রদান করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *