মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা সীমিত করল ট্রাম্প প্রশাসন

ইকোনমিক টাইমস।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত ১০ দফা নির্দেশিকায় বলা হয়েছে, মোট ভর্তি শিক্ষার্থীর মধ্যে আন্তর্জাতিক স্নাতক শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ১৫ শতাংশের বেশি হতে পারবে নাছবি: সাবিনা ইয়াসমিন

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে একের পর এক কঠোর নির্দেশনা জারি করছে। এর অংশ হিসেবে এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে যে, তাদের মোট ভর্তি শিক্ষার্থীর মধ্যে আন্তর্জাতিক স্নাতক শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ১৫ শতাংশের বেশি হতে পারবে না। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ১০ দফা নির্দেশিকায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

নির্দেশিকা ও ভর্তির নতুন শর্ত

​নতুন নির্দেশিকায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আরও কিছু শর্ত ও নিয়ম যুক্ত করা হয়েছে:

  • দেশভিত্তিক সীমা: কোনো একটি দেশ থেকে সর্বোচ্চ ৫ শতাংশের বেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি থাকবে না।
  • নীতিমালা অনুসরণ: বর্তমানে যেসব বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৫ শতাংশের বেশি, তাদের নতুন ব্যাচে এই ভর্তি নীতিমালা মেনে চলার জন্য বলা হয়েছে।
  • শর্তাবলী: এই নিয়মের সঙ্গে ফেডারেল অর্থায়ন, টিউশন ফি স্থির রাখা, বৈচিত্র্য রক্ষা ও ‘আদর্শিক সামঞ্জস্য’ শর্ত জড়িত থাকবে।

​নির্দেশিকাটিতে উল্লেখ করা হয়েছে যে, যেসব প্রতিষ্ঠান এই শর্ত মানবে, তারা ‘বৃহৎ ও কার্যকর ফেডারেল অনুদান’ পাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *