ময়মনসিংহে পরিবেশবান্ধব ইটের ব্যবহার বৃদ্ধিতে মতবিনিময় সভা; গ্রিন কনস্ট্রাকশনের ওপর জোর

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং পরিবেশ দূষণ রোধে পরিবেশবান্ধব ইটের ব্যবহার বৃদ্ধিসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ ও মূল বিষয়বস্তু

​ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার

​সভায় ‘পরিবেশ সুরক্ষা এবং গ্রিন কনস্ট্রাকশনের দিকে আমাদের যাত্রা’ শীর্ষক একটি মূল প্রতিবেদন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাবিকুন্নাহার

ইটভাটা মালিকদের উপস্থিতি ও আলোচনা

​সভায় বায়ুদূষণ হ্রাস এবং ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি রক্ষা করতে পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ইটের (কনক্রিট ব্লক) উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • মাওলানা ফজলুল হক — চেয়ারম্যান, এস. কে অটো ব্রিক।
  • কাঞ্চন সরকার — সাধারণ সম্পাদক, ত্রিশাল ইটভাটা মালিক সমিতি।

​এ ছাড়া ময়মনসিংহের বিভিন্ন ইটভাটার মালিকগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে টেকসই ও পরিবেশবান্ধব ইট ব্যবহারে নিজেদের মত তুলে ধরেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *