​ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ

বাসস, ঢাকা।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদানছবি : বাসস

​বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​গাজার হামলা ও জিয়া পরিবারের অবদান

​সাক্ষাৎকালে খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয় এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবি জানানো হয়।

​ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জিয়াউর রহমানের সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের দূতাবাসের জন্য বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়, যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

​এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *