​রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন সহায়তা

আন্তর্জাতিক সর্বশেষ

বাসস, ঢাকা।

জাতিসংঘের সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

​রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন (৯ কোটি ৬০ লাখ) মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

​জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে আয়োজিত প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই আর্থিক প্রতিশ্রুতি আসে।

​প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে জানান, এই সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্র দেবে ৬০ মিলিয়ন (৬ কোটি) ডলার এবং যুক্তরাজ্য দেবে ৩৬ মিলিয়ন (৩ কোটি ৬০ লাখ) ডলার

​প্রধান উপদেষ্টার প্রস্তাব

​সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন

​এজন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ তিনি সাত দফা প্রস্তাব পেশ করেন। এই সহায়তার ঘোষণা রোহিঙ্গা শরণার্থীদের চলমান মানবিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *