প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাচ্ছেফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

​বিএনপির প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসালাহউদ্দিন আহমদ

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *