প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যমুনায় বিএনপির প্রতিনিধিদল

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে যাঁরা আছেন

​প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য:

  • আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • সালাহউদ্দিন আহমদ

আলোচনার সম্ভাব্য বিষয়

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *