নোয়াখালী’র সেনবাগে ছাত্র দলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং উত্তম ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মানে আজ শনিবার সকালে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “মেধা সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সম্মানিত সভাপতি লায়ন্স সৈয়দ হারুন এমজেএফ। তিনি শিক্ষার্থীদের অনন্য অর্জনের প্রশংসা করে ভবিষ্যতে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের ফল

এবারের সংবর্ধনায় ৫নং অর্জুনতলা ইউনিয়নের মোট ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়।

ফলাফলসংখ্যা
A+৪ জন
A১৮ জন
A-১৫ জন
মোট৩৮ জন

অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল প্রাণবন্ত, উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক। শিক্ষার্থীদের এই সাফল্যকে ৫নং অর্জুনতলা ইউনিয়নের গৌরবের অংশ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও উচ্চতর সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়। সভার দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবীদের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রাইজমানি ও ক্রেস্ট তুলে দেন।

নেতৃবৃন্দের উপস্থিতি

অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন উল্যাহ আকরামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সরোয়ারদি, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চাচুয়া হাজী আলী আকবর আলিম মাদ্রাসার সুপার মাওলানা বেলায়েত হোসেন, সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহামুদুর রহমান রাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *