নতুন আইফোনের দাম কত হবে

নতুন মডেলের আইফোনের দাম নিয়ে প্রযুক্তিবিশ্বে জল্পনাকল্পনা চলছেফাইল ছবি: রয়টার্স

আহসান হাবীব

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪২

আগামী মঙ্গলবার আইফোন১৭ সিরিজ উন্মোচনের ঘোষণা দিতে যাচ্ছে অ্যাপল। আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও বরাবরের মতো এবারও নতুন মডেলের আইফোনের দাম ও কারিগরি তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। আর তাই অ্যাপলপ্রেমীদের পাশাপাশি প্রযুক্তি বিশ্বে নতুন আইফোনের দাম নিয়ে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা।

নতুন মডেলের আইফোন উন্মোচনের জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপল। এরই মধ্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দাওয়াতপত্রও পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকদের ধারণা, বরাবরের মতো এবারও চারটি মডেলের নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের তুলনায় এবার আইফোনের দামে বড় কোনো পরিবর্তন হবে না। কেবল প্রো মডেলের দাম কিছুটা বাড়তে পারে।

জেপি মরগ্যানের তথ্যমতে, আইফোন ১৭ মডেলের সম্ভাব্য দাম ৭৯৯ ডলার, আইফোন ১৭ এয়ারের দাম ৮৯৯ থেকে ৯৪৯ ডলার, আইফোন ১৭ প্রোর দাম ১ হাজার ৯৯ ডলার এবং আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম হতে পারে ১ হাজার ১৯৯ ডলার। এর মধ্যে কেবল আইফোন ১৭ প্রোর দাম বাড়তে পারে। তবে দাম বাড়ার পেছনে মূল কারণ হবে ধারণক্ষমতা। গত বছর আইফোন ১৬ প্রো বাজারে এসেছিল ৯৯৯ ডলার থেকে, যেখানে প্রাথমিক ধারণক্ষমতা ছিল ১২৮ গিগাবাইট। এবার প্রো মডেলটির শুরুর সংস্করণেই থাকতে পারে ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা। সবচেয়ে অনিশ্চয়তায় রয়েছে আইফোন ১৭ এয়ার মডেলটি। প্লাস সংস্করণের জায়গা নিতে আসা এই মডেলটিতে অতিরিক্ত পাতলা নকশা থাকার কারণে দাম ৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *