তারাকান্দায় গরু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার।

তারাকান্দা প্রতিনিধি :

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফাইল ছবি:

ময়মনসিংহের তারাকান্দায় আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন মুক্তাগাছা গরুর হাটে চুরিকৃত গরুগুলো বিক্রির সময় স্থানীয়দের সহায়তায় ও পুলিশের তৎপরতায় তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: শামীম মিয়া (৪৫), রিমন মিয়া (৩০)। তাদের বাড়ী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায়।

তারা সম্পর্কে চাচা-ভাতিজা।উপজেলার ১নং তারাকান্দা ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষক বজলুর রহমান (৫০) জানান, গত ২১ সেপ্টেম্বর (শনিবার) রাতের কোনো এক সময় তার গোয়ালঘর থেকে দুটি ফ্রিজিয়ান জাতের গাভী এবং একটি ছয় মাস বয়সী বাছুর চুরি হয়।

অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মুক্তাগাছা গরুর হাটে বিক্রির সময় স্থানীয়দের সহায়তায় গরুগুলো শনাক্ত করি এবং পুলিশ এসে উদ্ধার করে।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান গনমাধ্যমকে জানান, মধুপুর এলাকা থেকে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং শিগগিরই আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, চলতি বছর তারাকান্দা উপজেলায় প্রায় ৫০টিরও বেশি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ সংঘবদ্ধ গরু চোর চক্র এখনো সক্রিয় এবং অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় সাধারণ খামারিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত দুই চোর ও উদ্ধার হওয়া গরুগুলো থানা হেফাজতে রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *