ডিসি আমিরুলের নেতৃত্বে মারধর: ‘আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি’

চট্টগ্রামের খুলশি থানায় সংবাদ সংগ্রহকালে ডিসি আমিরুল ইসলামের নেতৃত্বে হামলার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি:

“ফ্যাসিস্ট” ট্যাগ দিয়ে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাতকে থানার একটি কক্ষে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (উপ-পুলিশ কমিশনার) আমিরুল ইসলামের বিরুদ্ধে। এই হামলায় সাংবাদিক জোবায়েদ চোখ ও এক কানে গুরুতর আঘাত পেয়েছেন।এই হামলার ঘটনাটি ঘটে ১২ অক্টোবর সকালে।

খুলশি থানায় যা ঘটেছিল

জানা গেছে, রোববার সকালে চট্টগ্রামের জিইসি এলাকায় কনসার্ট ঘিরে হওয়া সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃতদের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করতে খুলশি থানায় যান সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত।

সংবাদ সংগ্রহের সময় থানার কর্মকর্তারা তাকে বাধা দিলে তাদের সঙ্গে জোবায়েদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে যমুনার এই সাংবাদিককে থানার সেকেন্ড অফিসারের রুমে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। মারধরে নেতৃত্ব দেন সিএমপির ডিসি আমিরুল ইসলাম

হামলার শিকার সাংবাদিকের বক্তব্য

হামলার শিকার সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত অভিযোগ করে বলেন, “আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে পুলিশ সদস্যরা। তারা বলছিল, ‘তুই ফ্যাসিটস’। তারা আরও বলে, ‘আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি।’ এসময় আমার পিঠে লাথি ও কনুই দিয়ে একাধিক আঘাত করা হয়।”

হামলার নেতৃত্বে কে ছিলেন—এমন প্রশ্নের জবাবে জোবায়েদ সিএমপির ডিসি আমিরুল ইসলামের নাম উল্লেখ করেন। এই ঘটনায় তিনি চোখ ও এক কানে মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন।

সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *