ডব্লিউএইচওর ফ্রি অনলাইন কোর্স: নেই ফি বা সময়সীমা
ডেস্ক।

কোর্সগুলো স্বনির্ধারিত সময়সূচিতে করা যায়, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো শুরু করতে ও সম্পন্ন করতে পারবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের ইন্টার-অ্যাকটিভ লার্নিং প্ল্যাটফর্ম ওপেনডব্লিউএইচও (OpenWHO)-এর মাধ্যমে বিভিন্ন ফ্রি অনলাইন কোর্সের ব্যবস্থা করেছে। এসব কোর্সের লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্যশিক্ষাকে শক্তিশালী করা এবং স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা।
কোর্সের সুবিধা
ডব্লিউএইচওর এই অনলাইন কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছে:
- বিনামূল্যে: কোর্সগুলো সম্পূর্ণ বিনা মূল্যে করা যায়। এতে কোনো নিবন্ধন ফি বা সময়সীমা নেই।
- স্বনির্ধারিত সময়সূচি: কোর্সগুলো স্বনির্ধারিত সময়সূচিতে করা যায়, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো শুরু করতে ও শেষ করতে পারবেন।
- সবার জন্য উন্মুক্ত: জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পটভূমি নির্বিশেষে যে কেউ এই কোর্সে অংশ নিতে পারেন।
- বহু ভাষা: কোর্সগুলো ২০টির বেশি ভাষায় পাওয়া যায়, যা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করেছে।
