খুলনার ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের পর এ তথ্য জানানো হয়।
বাসস জানিয়েছে, পরীক্ষামূলকভাবে চালুর পর ৩০ ঘণ্টার মধ্যে প্রাথমিক ফলাফল জানা যাবে এবং প্রকৌশলীরা এ বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। কার্যক্রম সফল হলে খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে প্লান্টটি স্থাপন করা হয়েছে। প্রকৌশলীরা আশা করছেন, আগামী ডিসেম্বরের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ছবি: তথ্য অধিদফতরের পাবলিক ডোমেইন ছবি, Wikimedia Commons