কোম্পানীগঞ্জে ৪ দফা দাবি আদায়ে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি

ইসলামী ব্যাংকে ২০১৭ খ্রি থেকে ২০২৪ খ্রি পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ ও অনৈতিক ভাবে অদক্ষ অযোগ্য ও মেধাহীন নিয়োগকৃত কর্মকর্তা ও কর্মচারীদের ছাটাইয়ের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৬ই অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বসুরহাট বাজারের কেন্দ্রস্থলে ইসলামী ব্যাংক বসুরহাট শাখার সম্মুখে গ্রাহক ফোরামের উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন গ্রাহক ফোরামের অন্যতম সদস্য খাজা গিয়াস উদ্দীন, মোহাম্মদ আব্দুল মান্নান,সাইফুল ইসলাম ও মফিজসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।
গ্রাহকবৃন্দ বিভিন্ন অভিযোগ করে বলেন,এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে ইসলামী ব্যাংকে অসংখ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রদান করেন,গ্রাহকদের অর্থ লুণ্ঠন করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে।ফলে ইসলামী ব্যাংক অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হয় এবং ব্যাংকের শৃঙ্খলা ব্যাপকভাবে বিঘ্নিত হয়।এমনকি গ্রাহকদের মাঝে আস্থার সংকট তৈরি করে।
এক সময় বাংলাদেশের সেরা ব্যাংক ছিল ইসলামী ব্যাংক।যাহা ছিল স্বদেশী এবং প্রবাসী গ্রাহকদের একমাত্র আস্থার ঠিকানা। ২০১৭ খ্রিষ্টাব্দের পর থেকে ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রভাবশালীদের দুষ্টচক্রের ফলে ব্যাংকটি চরম আক্রান্ত ও ক্ষতির শিকার।
গ্রাহক ফোরামের সদস্যরা আরো বলেন,অনতিবিলম্বে এস আলম গ্রুপের জোর পূর্বক অবৈধভাবে নিয়োগকৃত সকল কর্মকর্তা ও কর্মচারীকে ছাটাই করতে হবে এবং তদস্থলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বৈধপন্থায় যোগ্যদের নিয়োগ প্রদান করতে হবে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে এবং তথাকথিত সুশীল সমাজের মিথ্যা বচন ও তথ্য প্রচারকারীদের আইনের আওতায় আনয়নের জোর দাবি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *