কোম্পানীগঞ্জে জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটির প্রধানদের বৈঠক অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখা নির্বাচনী কেন্দ্র কমিটির প্রধানদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বসুরহাট কামিল মাদ্রাসা অডিটোরিয়াম কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইসমাইল হোসেন মানিক

প্রধান অতিথির বার্তা

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে বদ্ধপরিকর। তাঁদের স্লোগান হচ্ছে: “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আল্ কুরআনের পার্লামেন্ট চাই।”

প্রধান অতিথি বলেন, “আপনাদের সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের পাশাপাশি হতে হবে কর্মনিষ্ঠ, আন্তরিক ও জনবান্ধব। আপনাদের কর্মতৎপরতার ওপর ভিত্তি করবে জামায়াতের অগ্রযাত্রা।”

নেতৃবৃন্দ কেন্দ্র কমিটির প্রধানদের নির্দেশ দিয়ে বলেন, “আপনারা মাঠে-ময়দানে, হাটে-ঘাটে, পাড়া-মহল্লায়, ঘরে-বাড়িতে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে সকল জনশক্তি নিয়ে কাজ করবেন।”

নির্বাচনী কেন্দ্র রক্ষায় প্রস্তুতি

বক্তারা বলেন, জনগণ ভোটকেন্দ্র এবং কেন্দ্রে যাতায়াতের নিরাপত্তা চায়। এই মহান দায়িত্ব কেন্দ্র কমিটির প্রধানদেরকেই পালন করতে হবে।

তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন কেন্দ্র দখল করতে বা ফলাফলকে কুক্ষিগত করতে কেউ কেউ অপতৎপরতা চালাতে পারে। এর জন্য কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের নিয়ে যে কোনো বাধা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে এবং ভোট গণনা শেষ হলেই কেন্দ্র কমিটির সবাইকে সাথে নিয়ে কেন্দ্র ত্যাগ করার নির্দেশ দেন তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামীর এম,পি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান সহ স্থানীয় জামায়াত নেতারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *