‘এস আলম ও দোসরদের অপপ্রচার রুখতে হবে’

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
এস আলম গ্রুমের মালিক ‘এস আলম (সাইফুল আলম) হাসিনার দোসর, অবৈধ উপায়ে সে বিদেশে অর্থ পাচার করেছে’। অবিলম্ভে এস আলম, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিনকে আইনের আওতায় এনে শাস্তির দাবীতে ইসলামী ব্যাংক ফুলবাড়িয়া শাখার সর্বস্তরের গ্রাহকের ব্যানারে মানববন্ধন করেছে। সোমবার ফুলবাড়িয়ায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এস আলম ও হাসিনার দোসরদের অপপ্রচার রোখে দিতে হবে’। নিয়োগ বাণিজ্যে, পটিয়ার ৭ হাজার অযোগ্য লোককে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে। ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা,কর্মচারীদের অবিলম্বে বহিস্কার করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ফুলবাড়িয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম মোস্তফা, ব্যবসায়ী আনিছুর রহমান, আবুল কালাম আজাদ,মো. আব্দুল্লাহ মো. এনামুল হক প্রমূখ।
