ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ

স্টাফ রিপোর্টার :

পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া ” এপ্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদফতর ময়মনসিংহের আয়োজনে বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে ৬ অক্টোবর মঙ্গলবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভার পূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ । ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুহিদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপূর্ত জোন ময়মনসিংহের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মঈদুল ইসলাম এবং আলোচক হিসেবে প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাহমিনা আক্তার সহ অনেকেই বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *