এফআইসিসিআই(FICCI)-এর নতুন সভাপতি রুপালী হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা

ঢাকা, ডিসেম্বর ০৭, ২০২৫: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী

রুপালী হক চৌধুরী। ছবি

এছাড়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নেসলে বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রমা এবং সহ-সভাপতি হয়েছেন ল্যাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইকবাল চৌধুরী

দীপাল আবেউইক্রমা।ছবি
মোহাম্মদ ইকবাল চৌধুরী।ছবি

আজ (৭ ডিসেম্বর ২০২৫) হোটেল লে মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত এফআইসিসিআই-এর ৬২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ আগামী মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।

এফআইসিসিআই-এর ২০২৪-২০২৫ মেয়াদের বর্তমান সভাপতি জাভেদ আখতার-এর স্থলাভিষিক্ত হবেন রুপালী হক চৌধুরী। ১৫ সদস্যের নতুন বোর্ড ১ জানুয়ারি ২০২৬ থেকে দায়িত্ব গ্রহণ করবে। বর্তমান বোর্ডের কার্যকাল শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫।

জাভেদ আখতার।ছবি

প্রতিক্রিয়া

নবনির্বাচিত সভাপতি রুপালী হক চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় জানান, “এফআইসিসিআই-এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক। বোর্ডের সদস্য কোম্পানিগুলোর প্রতিনিধিদের প্রতি আমার ওপর তাদের বিশ্বাস ও আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে অবদান রাখার লক্ষ্যে এফআইসিসিআইকে আরও শক্তিশালী ভূমিকা পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “গত দুই বছরে এফআইসিসিআই-কে যিনি নেতৃত্ব দিয়েছেন, তার জন্য আমি জাভেদ আখতারকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন পরিচালনা পর্ষদ, সদস্য কোম্পানি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নীতি সংস্কার এবং ভবিষ্যৎ প্রস্তুতি, প্রতিযোগিতা-মূলক অর্থনীতির দিকে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই।”

বিদায়ী সভাপতি জাভেদ আখতার পরিচালনা পর্ষদ এবং এফআইসিসিআই সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গত দুই বছর এফআইসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সময় আমরা একসঙ্গে বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ এগিয়ে নিয়েছি, যা বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়তা করেছে।”

তিনি আরও বলেন, “বার্ষিক সাধারণ সভা শুধু বছরের সমাপ্তি নয়, বরং এফআইসিসিআই-এর দীর্ঘ পথচলার সফলতারও উদযাপন। নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং সহ-সভাপতিসহ আমাদের পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্ব সরকারের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করবে এবং বাংলাদেশকে বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ করবে।”

সমাপনী বক্তব্যে তিনি যোগ করেন, “আমি সম্পূর্ণ আস্থার সঙ্গে দায়িত্ব হস্তান্তর করছি রুপালী হক চৌধুরীর কাছে। নতুন বোর্ডের প্রতি অগ্রিম শুভেচ্ছা, তাঁদের নেতৃত্বে এফআইসিসিআই আরও এগিয়ে যাবে।”

বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত ও বিদায়ী বোর্ডের সদস্যসহ এফআইসিসিআই-এর সদস্য কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফআইসিসিআই(FICCI) সম্পর্কে

বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন দ্য ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) ১৯৬৩ সালে যাত্রা শুরু করে। পথ থেকে দেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির মৌলিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বাংলাদেশে ২১টি খাতে ব্যবসা চালিয়ে যাওয়া বিশ্বের ৩৫টি দেশের প্রায় ২১০টি সদস্য প্রতিষ্ঠান শীর্ষস্থানীয় চেম্বার এফআইসিসিআই-এর প্রতিনিধিত্ব করছে। দেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৩০% রাজস্বে এই গৌরবময় যাত্রায় চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারকে অবদান রাখছে এবং বাংলাদেশে ৯০%-এর বেশি অভ্যন্তরীণ এফডিআই-এর প্রতিনিধিত্ব করছে। এফআইসিসিআই-এর সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আর্থ-সামাজিক কল্যাণ অবদান রাখছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *