কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবাগত ইউএনও-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

দেশের আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও আরোগ্য কামনায় কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই দিনে শিক্ষক সমাজ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

দোয়া মাহফিল

৭ ডিসেম্বর রবিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোরম পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন যোগীদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হোসাইন আহম্মদ। মোনাজাতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক নেত্রী। দেশের উন্নয়ন ও শিক্ষক সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই সংকটময় সময়ে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করি। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দোয়া মাহফিলটি শান্ত ও হৃদয়স্পর্শী হয়ে ওঠে।

নবাগত ইউএনও-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ উপজেলা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় শিক্ষক সমাজের সৌজন্য সাক্ষাৎ। সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, হাজারীহাট বিএম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শেখ সাদী ভূঁইয়া
  • কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ
  • কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান
  • মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্যা মিরাজ
  • রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির লিমিটেডের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু

এছাড়াও বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক সমাজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পড়ন্ত বিকেলে মনোরম পরিবেশে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। নতুন ইউএনও মো. মাসুদুর রহমান শিক্ষক সমাজের ঐক্য ও সেবার মনোভাবকে সাধুবাদ জানান এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *