এনসিপি’র ময়মনসিংহের জেলা সমন্বয় সভা সফল করার লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যালয়ে ময়মনসিংহের জেলা সমন্বয় সভা সফল করার লক্ষে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।ছবি
স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর কাচারি রোডে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ অক্টোবর ময়মনসিংহের জেলা সমন্বয় সভা সফল করার লক্ষে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক হলেন নান্দাইলের আশিকিন।
এনসিপি নেতা ইকরাম ইলাহি সাজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য সুপ্রিম কোর্টের এডভোকেট এটিএম মাহবুব উল আলম , অধ্যক্ষ ডাঃ একেএম সিদ্দিকুর রহমান, এনসিপির সদস্য মোঃ জসীম উদ্দিন, মোঃ মোজাম্মেল হক, আলী হোসেন, মোঃ ফুয়াদ হাসান,সুফি আব্দুল্লাহ প্রমূখ।
