নোয়াখালীতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ‘প্রান’-এর মানববন্ধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি চলতি কপ–৩০ সম্মেলনকে সামনে রেখে “জলবায়ু ন্যায়বিচার, নির্গমন হ্রাস ও মানবাধিকার সুরক্ষা” দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক—প্রান (PRAN)। আজ বুধবার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জলবায়ু–প্রভাবিত বিভিন্ন জেলায় আয়োজিত ধারাবাহিক কর্মসূচির চূড়ান্ত পর্ব হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবিসমূহ ও অংশগ্রহণ মানববন্ধনে জলবায়ু পরিবর্তনে … Read more

আগামীকাল শুক্রবার সেনবাগে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালীর সেনবাগে বহু প্রতীক্ষিত নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা। সেনবাগ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় থেকে পরিচালিত এই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গত বেশকিছু দিন ধরে এক ঝাঁক তরুণ উদীয়মান শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের পর এই আয়োজন চূড়ান্ত রূপ পেয়েছে। … Read more

নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ ২ মাদক কারবারি আটক

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা নরসিংদী পৌর এলাকা থেকে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে তাঁদের আটক করা হয়। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ বিষয়ে নিশ্চিত করেন। আটককৃতদের পরিচয় ও কৌশল আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর … Read more

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পারবে না ফ্যাসিস্টরা: আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা মহান বিজয় দিবসের অনুষ্ঠানে পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের কেউ অংশ নিতে পারবে না। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। এ বিষয়ে বৈঠক থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ফ্যাসিস্টদের অংশগ্রহণ … Read more

কোনো ইসলামী দল নয়, ইমান আমলেই আপনাকে জান্নাতে নিবে: বিএনপি নেতা হারুনুর রশিদ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেছেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে মা-বোনদের জান্নাতে নিতে চায়। তিনি বলেন: “আপনাদের মনে রাখতে হবে কোনো ইসলামী দল নয়, আপনাদের ইমান আমলেই আপনাদের জান্নাতে নিবে।” বুধবার (১৯ নভেম্বর) বিকালে স্থানীয় চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির মহিলা সমাবেশে … Read more

মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গণস্বাক্ষরিত অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের গণস্বাক্ষরিত একটি অভিযোগপত্র গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে দাখিল করা হলেও, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। অনিয়মের বিবরণ ও প্রভাব … Read more

নোয়াখালীর সেনবাগে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের স্মৃতিচারণ অনুষ্ঠানে মিলনমেলা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আজ বুধবার (১৯ নভেম্বর) নোয়াখালীর সেনবাগ মুক্তদিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেনবাগ উপজেলা কমান্ড কাউন্সিলের স্মৃতিচারণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা পরিনত হয়। দিনটি উপলক্ষে বুধবার সকালে সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরীর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধার সন্তান রহিম উল্যা সুজন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান … Read more

গাজীপুরে ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর গাজীপুরের বাঘের বাজার এলাকায় ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। কেমিক্যাল কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইবুনালে মামলা হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তাঁর সহকারীরা এই মামলা করেন। আদালত বাদীর … Read more

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার মামলার পূর্ণাঙ্গ রায় আজ বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত হয়েছে। গত ২১ আগস্ট হাইকোর্ট এই রায় দেয়। রায়ে ওই প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়কে আগামী ৩ মাসের মধ্যে এ … Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড, ২ ঘণ্টা পর স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কামালদী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে। অবরোধ ও পুলিশি তৎপরতা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় … Read more

নোয়াখালীতে নতুন জেলা প্রশাসক হিসেবে মুহাম্মদ শফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) পূর্বাহ্ণে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন দক্ষ, চৌকস ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। কর্মজীবনের পরিচিতি নতুন ডিসি’র অঙ্গীকার মুহাম্মদ শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর নোয়াখালীর সর্বস্তরের জনসাধারণের প্রতি … Read more