নোয়াখালী’র সেনবাগের কানকিরহাটে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কানকিরহাট বাজারে পূবালী ব্যাংকের ২৬৬তম উপশাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫/১১/২০২৫) দুপুরে পূবালী ব্যাংকের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও … Read more

কিটক্যাট চকোলেট ও চিনিতে ক্ষতিকর উপাদান: নেসলে-মেঘনা গ্রুপের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক , ঢাকা দেশে নিম্নমানের ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতের অভিযোগে নেসলে বাংলাদেশ এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নিরাপদ খাদ্য আদালত। আজ সোমবার দুটি পৃথক মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী এই আদেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান মামলাগুলো দায়ের … Read more

আইসিইউতে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। শারীরিক অবস্থা ও চিকিৎসা মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, “আজকেও মেডিকেল বোর্ড বসেছে। খালেদা জিয়ার আরও কিছু … Read more

নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনে নাহিদ (সভাপতি) এবং মুদাচ্ছির (সাধারণ সম্পাদক) নির্বাচিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন “আমার দেশ” পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন “আমার সংবাদ” পত্রিকার প্রতিনিধি মুদাচ্ছির আহমদ। আজ সোমবার (২৪ নভেম্বর) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১:৩০ টায় ভোটগ্রহণ … Read more

হাইব্রিড সবজি বীজ উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্কের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা দক্ষিণ এশিয়ার সবজি বীজ খাতে প্রযুক্তিগত অগ্রগতি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) আয়োজিত তিন দিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা “সার্ক সদস্য দেশসমূহে সবজি ফসলের হাইব্রিড বীজ উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতি” আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অংশগ্রহণকারীদের হাইব্রিড সবজি বীজ উৎপাদনে … Read more

নোয়াখালী’র কোম্পানীগঞ্জ কৃষি অফিসে দুদকের অভিযান: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে দীর্ঘদিন ধরেই ওঠা বিভিন্ন ধরনের অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার (২৪ নভেম্বর) অভিযানে দুদক রিপোর্ট করেছে যে, কোম্পানীগঞ্জ উপজেলার কিছু কৃষি কর্মকর্তা ও স্টাফরা কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম করেছেন, বিশেষ করে হারভেস্টার … Read more

সাংবাদিকদের কলম থামানো আইনের অবসান দরকার: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যে আইন কণ্ঠরোধ করে সাংবাদিকদের কলম থামিয়ে দেয়, সে আইনের অবসান দরকার। আগামী ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করা হতে হবে। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, … Read more

দেশের সব পরিবর্তন-সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশের সব পরিবর্তন বা সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পারিবারিক আদালত ও সংস্কার আইন উপদেষ্টা বলেন, পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা … Read more

“৩ লাখ টাকা ঘুষ না দিলে রিমান্ড? পুলিশ কর্মকর্তার ভয়ংকর অডিও রেকর্ড ভাইরাল”

স্টাফ রিপোর্টার আইন রক্ষকেরাই যখন আইন ভাঙার হুমকি দেন! ‘War Against Corruption’ চ্যানেলে প্রকাশিত এই সংক্ষিপ্ত অডিও রেকর্ডে একজন পুলিশ কর্মকর্তার ভয়ংকর চাঁদাবাজির চিত্র উঠে এসেছে। কথোপকথনে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা স্পষ্টভাবে এক ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা ঘুষ দাবি করছেন। যদি এই অর্থ না দেওয়া হয়, তবে মামলার অজুহাতে ভুক্তভোগীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার … Read more

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সাথে এনসিপি নেতাদের সাক্ষাৎ

মেোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সাথে সাক্ষাৎ করেন। রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩:৩০ মিনিটে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহাসচিব ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) … Read more

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া, ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা হার্ট ও চেস্ট (ফুসফুস) ইনফেকশনে আক্রান্ত হয়ে হাসপাতালে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আজ রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের একথা জানান। শারীরিক অবস্থা ও চিকিৎসা … Read more

নোয়াখালী’র বেগমগঞ্জে ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মীর হোসেন সাদ্দাম এর হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নিহত সাদ্দামের পরিবার, স্বজন ও এলাকাবাসী। আজ রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ‘৬ নং রাজগঞ্জ ইউনিয়ন বাসী’ এর আয়োজনে … Read more