ভিক্ষুকদের স্বাবলম্বী করতে গবাদিপশু বিতরণ; পাশে থাকল প্রশাসন ও সরকার

শাহ আলম, ঘোড়াঘাট,( দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে ভিক্ষুকদের সামাজিকভাবে মর্যাদাবান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গবাদিপশু বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে … Read more

অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা’। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাঁন মিয়া ফরাজী জামে মসজিদ প্রাঙ্গণে এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। **** হাসি ফুটল ৭০টি পরিবারে … Read more

কথা বলতে তোতলামি, কুরআন তিলাওয়াতে বিস্ময়কর সাবলীল মিকাইল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি কথা বলতে গেলে শব্দ জড়িয়ে যায়, থেমে থেমে বের হয় বাক্য। তোতলামির কারণে স্বাভাবিক কথাবার্তায় বেশ জড়তা থাকলেও পবিত্র কুরআন তিলাওয়াতের সময় যেন বদলে যায় সবকিছু। অনর্গল, স্পষ্ট ও সুরেলা কণ্ঠে তিলাওয়াত করে সবাইকে মুগ্ধ করছে নোয়াখালীর সুবর্ণচরের শিশু হাফেজ তাকমিল উদ্দিন মিকাইল। সাত মাসে কুরআনের হাফেজ সুবর্ণচর উপজেলার পূর্ব … Read more

মসজিদে তর্কাতর্কির জেরে যুবককে ছুরিকাঘাত; অভিযুক্ত আটক

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে কবিরহাট বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জুম্মার নামাজের সময় মসজিদের ভেতর দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি ও তর্কাতর্কি হয়। এই … Read more

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা; শ্রমিকদল নেতাকে ২ দিনের কারাদণ্ড

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী সদর উপজেলায় সরকারি হাট-বাজারের ইজারা নিলামের টেন্ডার বক্সে নির্ধারিত সময়ের পর জোরপূর্বক সিডিউল জমা দেওয়ার অভিযোগে মো. হারুন (৪২) নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়ল কারসাজি দণ্ডপ্রাপ্ত মো. হারুন নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের … Read more

৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদে পুলিশের হানা কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সার্বিক দিক … Read more

পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের পুকুর সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবস্থিত মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মাছ ধরতে গিয়ে মরদেহ উদ্ধার স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই বিদ্যালয়ের … Read more

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ; স্বামী পলাতক

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্বামী মো. মিলন (৩৮) তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। ভোররাতে হামলা, শরীরে জখমের চিহ্ন বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে উপজেলার হরণী ইউনিয়নের আল আমিন গ্রামে এই মর্মান্তিক ঘটনা … Read more

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ/ ২২ রমজান) ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় পাইলট হল রুমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এই মিলনমেলা সম্পন্ন হয়। শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের … Read more

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার; বেকারি মালিককে জরিমানা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কাশিপুর বাজারে ‘মেসার্স মুহিন ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। নিষিদ্ধ কেমিক্যাল ও নোংরা পরিবেশ ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা … Read more

ফসলি জমির মাটি কাটার দায়ে চালকের জরিমানা; নিয়মিত মামলার নির্দেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই ঝটিকা অভিযান চালানো হয়। মধ্যরাতে অভিযান, পালিয়েছেন মাটি ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের … Read more

মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি আরব সরকার থেকে উপহার স্বরূপ পাওয়া খেজুর আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এতিম ও দুস্থদের জন্য এই বরাদ্দ হস্তান্তর করা হয়। ৪০টি প্রতিষ্ঠানে খেজুর হস্তান্তর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত মোট ৪০টি মাদ্রাসা … Read more