“টাইফয়েডমুক্ত সমাজ গড়তে” কেন্দুয়ায় সমন্বয় সভা

নেত্রকোনা প্রতিনিধি কেন্দুয়া প্রকাশ:২৩ শে সেপ্টেম্বর ২০২৫ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান প্রচারণার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ) সকাল ১১টায় এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী। সভাটি পরিচালনা করেন … Read more

বহুমাত্রিক প্রতিভার অধিকারী সরকারি কর্মকর্তা ড. ইমদাদুল হক তালুকদার

নেত্রকোনা প্রতিনিধি কেন্দুয়া প্রকাশ:২৩ শে সেপ্টেম্বর ২০২৫ সময়:৪:৪৫ ৩৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ড. ইমদাদুল হক তালুকদার বর্তমানে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের মনোবিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে সুপরিচিত। ড. ইমদাদুল হক ১৯৮৭ সালের … Read more

গ্রামজুড়ে চলছে চুলার আগুনে বাঁশ সেঁকা

মুক্তাগাছা প্রতিনিধি প্রকাশ:২৩শে সেপ্টেম্বর ২০২৫ সময়:৩:৪৫ মুক্তাগাছা প্রতিনিধি: বাড়ির কোণায় ছিপ তৈরির বাঁশঝাড়। বাড়িতে চুলায় জ্বলছে মিটিমিটি আগুন। আগুনে চিকন বাঁশকে বিভিন্ন কৌশলে সেঁক দেওয়া হচ্ছে। এতে সোজা হচ্ছে আঁকাবাকা বাঁশ। আগুনে পুড়ে বাঁশের রঙেও আসছে ভিন্নতা। একপর্যায়ে তৈরি হচ্ছে ছিপ। এগুলো উঠানে তো বটেই ঘরের ভেতরেও সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে। এটি ময়মনসিংহের … Read more

​আখতারকে ডিম ছোড়ার ঘটনায় আটক যুবলীগ কর্মী মিজানুর

​প্রতিনিধি ​নিউইয়র্ক ​প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২: ২৬ জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে আটক করা হয় যুবলীগ কর্মী মিজানুর রহমানকেছবি: তোফাজ্জল হোসেন ​যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক বিএনপিকর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে। ​জাতিসংঘ … Read more

দুর্গাপূজার আগে ৫ দফা দাবি জানাল সম্মিলিত সনাতনী জোট

​নিজস্ব প্রতিবেদক ​ঢাকা ​প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২: ২৮ ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আজ সংবাদ সম্মেলন করে সম্মিলিত সনাতনী জোট। ঢাকা, ২৩ সেপ্টেম্বর ছবি:  শারদীয় দুর্গাপূজার আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তিসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে সম্মিলিত সনাতনী জোট। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে … Read more

নিউইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপ

​প্রতিনিধি ​নিউইয়র্ক ​আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৩ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতা–কর্মীরাছবি: সংগৃহীত ​যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। ​প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় আওয়ামী … Read more

রাকসু নির্বাচন পেছানো নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ

​প্রতিনিধি ​রাজশাহী বিশ্ববিদ্যালয় ​আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২১ রাকসু নির্বাচন পেছানোর বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ সোমবার রাতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সামনেছবি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানোর প্রতিবাদে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী ছাত্রশিবির মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তারা অভিযোগ … Read more

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, পাঁচজনের মৃত্যু

​এনডিটিভি ​প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৯ কলকাতায় ভারী বৃষ্টির পর জলাবদ্ধতাছবি: এএনআইয়ের এক্স অ্যাকাউন্টে দেওয়া ভিডিও থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় গতকাল সোমবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি-সংশ্লিষ্ট নানা কারণে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। ​কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুর এলাকায় এসব … Read more

​পিপিআরসি’র জরিপ: দ্রব্যমূল্য নিয়ে ৭০% মানুষের উদ্বেগ

​নিজস্ব প্রতিবেদক ​ঢাকা ​আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪২ জিনিসপত্রের দাম নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে।ফাইল ছবি ​বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক জরিপে দেখা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ উদ্বিগ্ন। একই সঙ্গে, বিভিন্ন আর্থিক ও রাজনৈতিক কারণে প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন। গতকাল সোমবার … Read more

সার্ক কৃষি কেন্দ্রের আধুনিক ফসল প্রযুক্তি বিষয়ক আঞ্চলিক প্রশিক্ষণ শুরু

আবুল বাশার মিরাজ ঢাকা ২২ শে সেপ্টেম্বর ২০২৫ সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত চার দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি “ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বীজের জেনেটিক বিশুদ্ধতা” আজ (২২ সেপ্টেম্বর ২০২৫) ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। এতে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষস্থানীয় কৃষি বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা করবেন। প্রশিক্ষণের লক্ষ্য হলো আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা এবং উদ্ভাবনী কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা, যাতে সার্কভুক্ত দেশগুলো খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে আরও এগিয়ে যেতে পারে। কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফসল) ড. সিকান্দার খান প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় “আধুনিক কৃষি প্রযুক্তি: ধারণা, গুরুত্ব ও দক্ষিণ এশিয়ায় প্রাপ্যতা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মেক্সিকোর আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর প্রধান বিজ্ঞানী ড. ভেলু গোবিন্দন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সার্ক সচিবালয়ের (নেপাল) পরিচালক (এআরডি অ্যান্ড এসডিএফ) তানভীর আহমেদ তরফদার। তিনি বলেন, বিশ্বের জনসংখ্যা দ্রুত বাড়ছে, ফলে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আর বিকল্প নেই। তিনি বীজের জেনেটিক বিশুদ্ধতা, পানির টেকসই ব্যবহার এবং আধুনিক প্রযুক্তি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার কৃষি বর্তমানে মাটির অবক্ষয় ও জলবায়ুজনিত দুর্যোগের চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আধুনিক ফসল উন্নয়ন প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ ক্ষেত্রে ব্রি, বারি, বিনা এবং অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে অগ্রগতি অবশ্যই টেকসই হতে হবে এবং এজন্য নির্ভুল কৃষি (প্রিসিশন এগ্রিকালচার) ও আধুনিক গবেষণাকে গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি বিওয়াইডি অ্যাটো ৩-এর আপগ্রেডেড ভার্সন উন্মোচন

আল -আমিন হোসেন ঢাকা ২২শে সেপ্টেম্বর ২০২৫ বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশের বাজারে তাদের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি বিওয়াইডি অ্যাটো ৩-এর নতুন আপগ্রেডেড ভার্সন উন্মোচন করেছে। শনিবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত তাদের ফ্ল্যাগশিপ শোরুমে  গাড়িটি উন্মোচন করা হয়। বিওয়াইডি অ্যাটো ৩-তে ইন্ডাস্ট্রির সেরা লিথিয়াম আয়রন ফসফেট ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ডিসি … Read more

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

মোঃ সৌরভ খান ঢাকা,২২ শে সেপ্টেম্বর ২০২৫ দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রুহুল কুদ্দুস খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১ নভেম্বর, ২০২৫ থেকে এ দায়িত্ব গ্রহণ করবেন।   রুহুল কুদ্দুস খান ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস … Read more