হাই অ্যালার্ট: শেখ হাসিনার রায় ঘিরে সারা দেশে অঘোষিত নিরাপত্তা, নির্দেশ নাশকাকারীদের দেখামাত্র গুলির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী ও গণহত্যা মামলার রায় ঘিরে সারা দেশে অঘোষিত হাই অ্যালার্ট জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নাশকাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকাসহ সারা দেশে। গুরুত্বপূর্ণ … Read more

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিটিআরসির বিশেষ বার্তা: ১৬ ডিসেম্বর থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে। রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে বন্ধ হয়ে যাবে। তবে এর আগে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে। এনইআইআর সিস্টেম চালু বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি … Read more

মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার আগের রাতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ও আতঙ্ক প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটলে পথচারী এবং বিভিন্ন … Read more

শেখ হাসিনার মামলার রায় কাল, কয়েক জেলায় বিজিবি, আওয়ামী লীগের ‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল **সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এর প্রতিবাদে এবং এই আদালতের কার্যক্রম বাতিলসহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। … Read more

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি ও সিদ্ধান্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা তাদের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে … Read more

নতুন বাংলাদেশে টেন্ডারবাজি-চাঁদাবাজির রাজনীতি চলবে না: ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন বাংলাদেশে টেন্ডারবাজি-চাঁদাবাজির রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (কায়েম)। আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটরিয়ামে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জুলাই বিপ্লব ও খুনি … Read more

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যাওয়ার্ড সফলভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ নগরীর বাতিরকলে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব ও অতিথিবৃন্দ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় … Read more

নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলামের সমর্থনে কবিরহাটে বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম এর সমর্থনে কবিরহাট উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার বিকেল ৪টায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে এই সমাবেশে হাজারো নেতা-কর্মী ও স্থানীয় জনতার ঢল নামে। সমাবেশের মূল বার্তা ও সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে … Read more

নোয়াখালীর সেনবাগে ধানের শীষের সমর্থনে ছাত্রদলের বিশাল মিছিল ও সমাবেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের সমর্থনে সেনবাগ উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) বিকালে সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত … Read more

ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীতে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভিজ্যুয়াল ইকুইপমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (VESPBS) আয়োজিত ডিনার অভ্যর্থনা ও ফ্যামিলি নাইট ২০২৫। অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব ও ঐক্যের বার্তা এ আয়োজনে ২০২৫–২০২৮ অর্থবছরের নবনির্বাচিত কমিটির পরিচয় পর্ব এবং একইসঙ্গে সংগঠনের সদস্য … Read more

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পঙ্গু ও অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাস ফেরত পঙ্গু, অসহায়দের মাঝে হুইল চেয়ার, প্রবাস ফেরত অসহায়ের মাঝে নগদ সহায়তা বিতরণ এবং সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াটার কুলার স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও অতিথি … Read more

নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের কমিটি গঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আনন্দ মুখর উৎসব পরিবেশে সুবর্ণচর প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের ২৪ জন ভোটারের সবাই ভোট প্রদান করেন। নির্বাচন কমিশন জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া … Read more